Posts

Showing posts from May, 2019

হঠাৎ ব্রণ? ঢেকে রাখবেন কীভাবে?

Image
মুখে ব্রণ, গোটা বেরনো বা কালচে দাগ হওয়াটা খুব অস্বাভাবিক কোনও ঘটনা নয়। গরমকালে এগুলো না বেরনোটাই বরং অস্বাভাবিক। যাঁদের মুখের ত্বক খুব ভালো, প্রায় কোনও সমস্যাই হয় না, তাঁদের ক্ষেত্রেও গরমকালে ব্রণর উৎপাত অল্পস্বল্প হয়ে থাকে। অনেক সময় হজমের সমস্যা থেকেও মুখে এই জাতীয় গোটা বেরোয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। একে ঠেকিয়ে রাখার উপায় নেই। কিন্তু একই সময় যদি পড়ে যায় কোনও বিয়ের অনুষ্ঠান, বা পার্টি বা কর্পোরেট মিটিং এবং প্রেজেনটেশন- তাহলে এই ব্রণ নিয়ে সেখানে হাজির হওয়াটা সকলের জন্যই একটু সমস্যার। তবে খুব সহজে একে ঢেকে যায়। রইল তেমনই কয়েকটি রাস্তা। ১। ময়শ্চারাইজার এবং প্রাইমার  মনে রাখবেন, পরিষ্কার ত্বক এই ধরনের সমস্যাকে ঢাকার জন্য সবার আগে দরকার। তাই ব্রণ বা গোটা বেরোলে প্রথমেই খুব ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। পরিষ্কার মুখ শুকনো করে, তার ওপর ময়শ্চারাইজার লাগান। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ক্ষেত্রেও ময়শ্চারাইজারের প্রয়োজন হয়- এটাও মনে রাখবেন। ময়শ্চারাইজারের ওপর প্রয়োগ করুন ফেস প্রাইমার। এই প্রাইমার লাগানোটাও খুব দরকার। কারণ সরাসরি গোটা বা ব্রণর ওপর মেকআপ প্রয়োগ করলে সেখানে প্র...

মুখের ত্বকের সমস্যা? ফেস মাস্কে সমাধান করবেন কীভাবে?

Image
মুখে ব্রণ, তৈলাক্ত ভাব সরিয়ে ফেলতে বা মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে ফেস মাস্কের জুড়ি মেলা ভার। সবরকম ক্রিম, সাবান বা লোশন যখন ফেল মেরে যায়, তখন ভরসা এই ফেস মাস্ক। যে কোন প্রফেশনাল ফেসিয়াল আর্টিস্টও তাই বেছে নেন এই ফেস মাস্ককে। তবে ত্বক বুঝে বাছতে হয় ফেস মাস্ক। নয়তো আপনার সব পরিশ্রম জলে। তাই কী ধরনের ফেস মাস্ক বাছবেন, তা ঠিক করতে প্রথমেই বুঝে নিন আপনার ত্বক ঠিক কীরকম। ১। তৈলাক্ত ত্বক মুখের ত্বক তৈলাক্ত হলে সহজেই ব্রণ হয়, এমনকী বাইরের পরিবেশের ধুলোবালি সহজেই আটকে যায় মুখে। তাই আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে আপনাকে নিতে হবে তুলনায় বেশি সুরক্ষা। তৈলাক্ত ত্বকের বিউটিশিয়ানরা পরামর্শ দেন মাটির মাস্ক বেছে নিতে। মাটির মাস্ক এই কারণেই, যেহেতু এটা সহজেই পাওয়া যায়, এর জোগাড় করতে আপনাকে বেশি খাটতে হয় না। মাটির মাস্ক সহজেই আপনার মুখের ব্রণ সমেত অন্যান্য মৃত কোষ তুলে নিয়ে আসে। মুখের ত্বকের ভিতর রক্ত চলাচল রাখে, ত্বককে তৈলাক্ত হওয়া থেকে আটকায়। তবে বেশি পরিমাণে মাটির মাস্ক ব্যবহার করলে মুখের ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যেতে পারে। আমাদের দেশে মুলতানি মাটি প্রাচীনকাল থেকেই...

সহজে মেক-আপ সারতে চান? রইল এগারোটা টিপস

Image
অনেকসময়ই প্রফেশনাল মেক আপ আর্টিস্ট না থাকায় ঠিক কীভাবে মেক আপ করা উচিত তা বুঝতে অসুবিধা হয়। কিছুসময় তো ওভার মেক আপও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। দশটা আটটার ব্যস্তজীবনে মেক আপের পিছনে কতটাই বা সময় দেওয়া যায়? অথচ মেক আপ ছাড়া যেকোনও রকমের আউটিং অসম্ভব ব্যাপার। তাই আপনার জন্য নিচে রইল মেক আপের এগারোটি সহজ স্টেপস যার মাধ্যমে দশ মিনিটেই আপনার লুক হয়ে উঠবে পারফেক্ট। ১। মুখ পরিষ্কার করে নিন:  ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। তোয়ালে দিয়ে মুছে ভালো করে টোনার লাগিয়ে নিন। টোনারের পর ময়শ্চারাইজার লাগান সারামুখে। ২। ফাউন্ডেশন ও ফেসপাউডার লাগান:   ময়শ্চারাইজার লাগানোর দশ মিনিট পর হাতে এক ফোঁটা ফাউন্ডেশন নিয়ে গালের বিভিন্ন জায়গায় অল্প করে দিয়ে মেখে নিন। এতে গালের জেল্লা বাড়ে। এবার পাফ দিয়ে অল্প ফেসপাউডার আপনার সারা গালে বুলিয়ে নিন। ৩। কনসিলার ব্যবহার করুন :  আপনার চোখের নীচের অংশে যদি ডার্ক সার্কেল থাকে তবে তা ঢাকতে কনসিলার ব্যবহার করুন। আপনার স্কিন কালার অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের টোন। কনসিলার তালুতে নিয়ে তার সঙ্গ...